পোস্টগুলি

অণুগল্প

স্বার্থ নি র্মা ল্য ঘো ষ  মানিক বাবু ভীষণ স্বার্থপর এক ব্যক্তি। নিজের স্বার্থ ছাড়া কোনো কাজ উনি করেন না কোনদিনও। কম বেশি হয়ত সবাই আমরা স্বার্থপর কিন্তু ওনার মত স্বার্থপর বিরল। ওনার নিজের স্ত্রী এবং সন্তানেরাও ওনাকে এজন্য পছন্দ করেন না। সেদিন ছিল বিজয়া দশমী। সিঁদুর খেলে এসে মানিক বাবুর স্ত্রী ওনাকে দশমীর প্রণাম করলেন। মানিকবাবু স্ত্রী কে আশীর্বাদ করে বলে উঠলেন: "তোমার সিঁথির সিঁদুর চিরকাল অক্ষয় থাকুক।" মানিক বাবুর স্ত্রী হাঁ হয়ে গেলেন। বললেন: "এই আশীর্বাদেও তুমি নিজের স্বার্থকে জড়িয়ে নিলে!!! ধন্য তুমি!!! সত্যিই তুমি নমস্য।" মানিকবাবু মুচকি হেসে উঠলেন। প্রতিস্পর্ধা বী থি  ক র খুব চেষ্টা করেও মায়ের মতো করে মাছের ঝোল রান্না করতে পারল না অর্পিতা। গতকাল রাতে খাবার টেবিলে যা হল, সেটা ভেবেই বুকের মধ্যে ধড়াস ধড়াস করছে আর ঘেমে একাকার হচ্ছে এই পৌষ মাসের শীতেও। স্নান সেরে এসে  টেবিলে খাবার সাজাতে গিয়ে কাচের জগটার কথা মনে হল। কত শখের ছিল, সেটাও ভেঙে দিল! আজকাল সব ভেঙে যায়, কিছুতেই জোড়া লাগান যায় না। -বউমা, অমিতকে ডেকে নিয়ে এসো। হাঁ করে কি দেখছ জানালার বাইরে? তোমার আর শি...

কথিকা

ছবি
শরীর মনে রেখেছে দে ব ব র্ণা আলসেমীতে হেলান দিয়ে নিস্পৃহতার আবেশে ফোনটা ঘাঁটছিলাম। মন-মেজাজের আবহাওয়াও বেশ গুমোট, আজকাল আর বৃষ্টি নামে না, ভ্যাপসা গরমে যেন নিশ্বাস আটকে আটকে আসে। শুনেছিলাম ঘাড়ের কাছে একটা কোন নাগিনী বেশ নিশ্বাস ফেলে, আমারতো পুরো মাথার মধ্যেই সংসার-টংসার পেতে একাকার কান্ড বাঁধিয়েছে। এসব ভাবতে ভাবতেই অতর্কিতেই ফোন এলো; আমার এক বান্ধবীর। একুশের গোড়ায় ওর সাথে পরিচয় হয়েছিল, মাসখানেকের মধ্যেই একটা আত্মিক টান অনুভব করলাম। এখন আমাদের কথোপকথন মিলমিশ দেখলে লোকে, মেয়েবেলার বন্ধুত্ব বলে ভুল করে ফেলে। ওর একটা সম্পর্ক বিচ্ছেদ হয়েছে, আগে আগে ভীষণ কান্নাকাটি করতো এখন আর কাঁদে না, আক্ষেপ করে। কিসের যে আক্ষেপ ওর বুঝি না। কেনো ভালোবাসলাম, কেনো সবার সাথে একা লড়ে গেলাম, কেনো বারবার অপমানের পরও থেকে গেলাম ---শুধু কেনো কেনো আর কেনো। ও বোঝে না, কেনো'র প্রশ্ন মানেই অতীত, আর যা ঘটে গেলো সেটার কোনোরকম উত্তর মাথা কুটে মরে গেলেও পাবে না, আমরা কেউ পাই না। তবুও অবাধ্য যে জন সে'তো শোনে না। প্রায়শই শুনি, বিশেষত মহিলাদের থেকে --বাচ্চাটা আছে তাই যেতে পারি না, এতো বছরের সংসার সব ভেঙে চলে যাবো কি ...

কবিতা

দু টাকার নোট য শো ধ রা রা য় চৌ ধু রী বাঙালি নস্টালজিয়া ইজারা নিয়েছ এত টান চোরাটান ফুঁকে দিচ্ছ বাথরুমের ঢেউটিন, ফাঁক ফোকরে চোরা সিগারেট? লাল দুটাকার নোটে মেয়েটি সেদিন লিখে দিল এত্তোগুলো সংখ্যা তার।  ফোন নং ফোন নং জানো, মেডিকাল শপ থেকে তুমি  আঙুর থোলোর মত বেদনা আঙুল দিয়ে টেলিফোন ডায়ালটি ঘুরিয়ে ঘুরিয়ে চেয়েছ প্রণয় দিতে,  উল্টোদিকে হেঁড়েগলা জ্যাঠা... দুষ্প্রাপ্য অধরা এক সম্মোহন করতালু জুড়ে এই লাল দুটাকার নোটে।  হৃদয় চিহ্নিত। সন্ন্যাসী গৌ রা ঙ্গ  সু ন্দ র  পা ত্র ছোটতে একটা কাককে বারুদ খাইয়েছিলাম, মরেনি । দেখেছিলাম ডিশএন্টেনায় বসে আছে চুপ করে চোখে তার নিস্পন্দ ঝিমুনি। সংসার ভালোবাসি? সে কী ভালোবাসা ? আমিও বারুদ খেয়েছি ক্ষণকাল এসেছে ঝিমুনি  এরপরে উড়ে যাবো চলে যাবো হাত নেড়ে নেড়ে বলবো, এবার তবে আসি এতদিন ছিলাম নিস্পন্দ হয়ে তোমাদের মাঝে কেউই বোঝোনি গৃহী নই,  আমিও সন্ন্যাসী। সাঙ্গিন কাল হেঁ সু জি ত  মু খো পা ধ্যা য় ই সময় ট বড সাঙ্গিন কাল হে। বছর ভর কাল পাহাড় গড়হারে ভাইঙ্গে  পায়ে লাল ধূলা ম্যাখেছি হা ভ্যাল। ফ্যুটারা লদি থ্যেকয়ে জল বয়ে ক্যাকালে কড়া। তবু শ্যালা ই সময় ট ই ঘঘরা বুকট ও হুঁদকায় মাতাল ...