গীতিকবিতা
গানের পাখি শ্যা ম ল কু মা র ম ন্ড ল গানের পাখি উড়ে গেছে বানীর ঝাঁপি নিয়ে সুরগুলি দিকভ্রান্ত আমার আশ্রয় হারিয়ে।। আমার এই গানের পাখি ছন্দ দিতো তালে; কথার পিঠে বুনতো কথা নিপুণ মায়াজালে। সেই মায়াতে জড়িয়ে যেতো রাগরাগিনীর ঢেউ; আজকে তারা নিস্তরঙ্গ সুর তোলে না কেউ। শব্দবিহীন গানের তরী যায় না ঘাট ছাড়িয়ে সুরগুলি দিকভ্রান্ত আমার আশ্রয় হারিয়ে।। কথার ফাঁদে, সুরের ছাঁদে তৈরি হতো গান, কাটাছেঁড়ার বোঝাপড়ায় মিলতো প্রাণে প্রাণ। আজ বোঝাপড়া মিলিয়ে গেল কথায় পড়লো ইতি; সুরের পাখি পথ হারিয়ে উড়ছে ইতিউতি। কোনখানে ঠাঁই মিলবে সুরের একতারাটি নিয়ে সুরগুলি দিকভ্রান্ত আমার আশ্রয় হারিয়ে।। মূল পাতায় যান