পোস্টগুলি

পত্র সাহিত্য লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

পত্র সাহিত্য

মুহূর্ত ( চিঠি ) শি খা না থ সম্বোধনে কি লিখবো, আগের মতো আজ তো বলা যাবেনা প্রিয়তমেষু, তবু কিছু বলতেই হয়। বেশ, লিখলাম তোমায় …. বন্ধু সত্যিই কি তুমি তাই? নাহ্ কোনো প্রশ্ন করছিনা।, মাঝে, মাঝে খুব একা লাগে জানো, কেমন যেনো হাঁফ ধরে। বিকেলে যখন পোস্ট অফিসের ছুটির পর বাড়ী ফিরি, ঘামে ভেজা মনটা কোথায় যে হারায়…। এতদিনেও অভ্যাস হলোনা। হুঁ, কি আর করি। বুড়িদের বাড়ীর পেছনে, মিত্তিরদের চার তলা বাড়ি। মনে পড়ে তোমার? রোজ দেখি, শেষ বিকেলে কমলা রঙের সূর্য্যটা, আস্তে আস্তে লুকিয়ে পড়ে মিত্তিরদের বাড়ীর পেছনে। নরম আলোয় মনটা কোথায় যেনো পালাই পালাই করে। তোমার কথা মনে হয়।হালকা হাওয়ায় গেটের পাশে দাঁড়াই কিছুক্ষন। মাধবী লতার শিরায় শিরায় গুচ্ছ ফুল, নড়ে চড়ে আমার খোঁজ নেয় বোধ হয়। মনে মনে হাসি। গেট খুলতেই মুন্নিটা ছুটে আসে। কোথায় থাকে সারাদিন কে জানে, জানো ..ওর চারটে বাচ্চা হয়েছে ধবধবে সাদা। এধার ওধার করে বেড়ায়। অনেকদিন অনেক কিছু লিখতে চেয়েও, লিখতে পারিনি। রোজ ভাবি দপ্তরে এতো লোকের চিঠি আসে, শুধু তোমার…. তুমি কেমন আছো? ভালো তো? এত বছরেও ভুলতে পারলাম নাগো। খুব ইচ্ছকরে, তোমার সংসার টা দেখে...

পত্র সাহিত্য

ফার্স্ট ভ্যালেন্টাইন ডে তু লি মু খা র্জি চ ক্র ব র্তী লি, তোমার থেকে সহস্র যোজন দূরে বসে তোমাকেই লিখছি। উত্তর পাব না জেনেই লেখা, আসলে এ চিঠি তোমাকে লেখা অন্য চিঠিদের ভিড়ে সংখ্যা বাড়িয়ে থেকে যাবে আমার মন তিজোরী-তে। ভ্যালেন্টাইন ডে নিয়ে সারা বিশ্বে এত উৎসাহ উত্তেজনা দেখে মনে পড়ে গেল কবিতায় আমাদের প্রথম যোগাযোগ। চিনতাম না কেউই কাউকে কিন্তু কবিতায় ছুঁয়ে থাকতে থাকতে কখন যে মনের খুব কাছাকাছি চলে এসেছিলাম দুজনেই দুজনের সেই দিন তারিখ আর মনে রাখি নি। তোমার লিখে রাখা অক্ষর রঙিন প্রজাপতি হয়ে স্পর্শ করে যায় আমাকে। উত্তরের অপেক্ষায় থাকি আরেকটা রঙিন প্রজাপতি এসে বসার। তুমিও কি এভাবেই ভাবো? জানি না... হয়তো সবটাই আমার একতরফা কল্পনা। কল্পনায় আমি এঁকে যাই তোমার মুখ, দীঘল ভুরু, টিকালো নাক আর কমলালেবু কোয়া ঠোঁটে ছুঁয়ে টোল আর চিবুকে ছোট্ট তিল... কোনও একদিন ঠিক ছুঁয়ে দেব তোমায়, সত্যি সত্যি.... দূরত্বের সাঁকো পেরিয়ে সেইদিন... সেইদিনই হবে আমাদের ফার্স্ট ভ্যালেন্টাইন ডে.... অপেক্ষার গাছ রোদ মেখে দাঁড়িয়ে থাক। দেখা হবে ঠিক আমাদের.....                তোমার                                   ...