পোস্টগুলি

বড় গল্প লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

বড় গল্প

দেখা হয়েছিল তোমাতে আমাতে... নীলিমা চ্যাটার্জ্জী পিএসসি বিল্ডিং-এর গেট দিয়ে আরও অনেকের সাথে মুখে একরাশ দুশ্চিন্তার ঘন মেঘ নিয়ে হনহনিয়ে ভিতরে ঢুকল শুদ্ধসত্ত্ব মুখার্জ্জী। দেওয়ালে টাঙ্গানো লিস্টের সামনে এত ভিড় যে সামনে এগোতেই পারছিল না। অনেক কষ্টে ঠেলেঠুলে এগিয়ে একটু কোনাকুনি দাঁড়িয়ে পড়ার চেষ্টা করল শুদ্ধসত্ত্ব। আজ WBCS-এর  “এ” গ্রুপের লিখিত পরীক্ষার ফল বার হয়েছে। 1,2,3,4....পরপর নামগুলো দেখে যাচ্ছে কম্পিত বক্ষে.... কোনওদিন সেভাবে ঈশ্বরকে ডাকেনি.... কিন্তু 20 নম্বরটাও যখন পার হয়ে গেল শুদ্ধসত্ত্ব তখন বাড়ির আরাধ্য দেবতাকে স্মরণ করতে বাধ্য হল। পরীক্ষা তো ও খুবই ভালো দিয়েছিল, তবে নিজের নামটা এখনও দেখতে পাচ্ছে না কেন? 23, 24, 25.... চোখদুটোয় যেন হাজার ওয়াটের আলো জ্বলে উঠল শুদ্ধসত্ত্বর! এই তো লেখা শুদ্ধসত্ত্ব মুখার্জ্জী, নিজের রোল নম্বরটাও মিলিয়ে নিল চট করে।  আনন্দে উড়তে উড়তে দুই বড় হাঁড়ি মিষ্টি নিয়ে বাড়ি ফিরল শুদ্ধসত্ত্ব। ফোনে না জানিয়ে বাবা-মাকে দারুণ খবরটা নিজমুখেই দিল বাড়ি এসে। হৈ হৈ পড়ে গেল বাড়িতে। বাবা রিটায়ার্ড জয়েন্ট সেক্রেটারি। সবাই আনন্দে আত্মহারা। বিকালে ছোটকাকু এসে জড়িয়...