কবিতা
দুর্ঘটনা বি মা ন বি শ্বা স রাতের বাসরে যেদিন তোমার শরীর ছুঁয়েছিলাম ভেবেছিলাম তুমি অচেনা নও... বধির নিঃশ্বাসের শব্দ শুনে বুঝলাম এ শরীর তোমার, মনটার মালিক তুমি নও! দিনের আলো গিলে গোধূলি চেয়েছি বারবার ভেবেছিলাম ভালোবাসবো নরম আঙুল ধরে... জন্ম জন্মান্তর পরে বুঝলাম তার রঙ আছে, স্বপ্ন ডুবে গেছে সন্ধ্যের আল বেয়ে সেই কবে তৃষ্ণার আদিম স্বাদ। স্বপ্ন ভাঙতেই জীবনের গান শুনলাম দেখলাম বিষাক্ত আঁধারে ঢেকে আছে মানুষ আর মানুষের মন বুঝলাম জরাজীর্ণ শরীরটা পড়ে আছে, হৃদয়টা আর নেই! এখন আর স্বপ্ন দেখি না আমি আলোর পথ চেয়ে জেগে থাকি ভাবি আঁধারের শরীর চিরে যদি কোনো ভালোবাসা আসে এ পথে ভুল করে এ আমার কল্পনা নয়, ভ্রম নয়, মধ্যরাতের প্রলাপ নয় এ আমার প্রেমিক সত্ত্বার অগোছালো ভাবনার থলি। আর কিছু চাওয়ার নেই। আমি শুধু চাইছি একটি বিশেষিত মোমেন্টাম। দুর্ঘটনা। যেখান শরীর আর মন সহজেই একাত্ম হয়। জানি তুমি ছাড়া এই বিদ্যে আর কেউ শেখেনি এই পৃথিবীতে। এবার উৎসবে মি ষ্টি বৃ ষ্টি ঘামতেল গলেছে লজ্জায় স্বেদ রক্ত অশ্রু গ'লে পড়ে শীত থেকে শরতে এবার নিচে আসবে তো? তুমি আসবে তো? আমাদের রাগ দুঃখ অসীম লজ্...