পোস্টগুলি

বনেদী বাড়ির পুজো লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

বনেদী বাড়ির পুজো

মেখলিগঞ্জ পূর্ব পাড়ার দত্ত বাড়ির ঐতিহ্যবাহী দুর্গা পূজা ১০৯ বছরে শুভ্রজীৎ বিশ্বাস কোচবিহার জেলার বাংলাদেশ সীমান্তঘেঁষা মহকুমা শহর মেখলিগঞ্জ। মফঃস্বল শহর মেখলিগঞ্জে রয়েছে একাধিক ঐতিহ্যবাহী দুর্গা পুজো। তিস্তা পাড়ের কাশ ফুলের আন্দোলন ও বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রর রেডিওতে মহালয়ার অনুষ্ঠানের সাথে সাথেই এবার মেখলিগঞ্জ পূর্ব পাড়ার দত্ত বাড়ির ঐতিহ্যবাহী দুর্গাপূজা পা রাখলো ১০৯ বছরে। দত্ত বাড়ির দুর্গাপূজার প্রতিমা তৈরি হয় বাড়ির স্থায়ী দুর্গামন্ডপেই। প্রায় বছর ৪৮ থেকে সেই প্রতিমা মন্ডপে বসেই তৈরি করে আসছেন মেখলিগঞ্জের বিশিষ্ট মৃৎ শিল্পী ক্ষিতীশ ব্যানার্জি। দত্ত বাড়ির দুর্গা পূজার শুরু হয় ঈশ্বর মোহিনী মোহন দত্তের হাত ধরে। তারপর বংশানুক্রমে রোহিনী মোহন দত্ত, দ্বিজেন্দ্র মোহন দত্ত, সত্যেন্দ্রনাথ দত্ত, ও বর্তমানে মৃণাল কান্তি দত্তের তত্বাবধানে ও সুবল দত্ত, সৌমেন দত্ত, উজ্জ্বল দত্ত, উত্তম দত্ত,  মলয় দত্ত ও চিন্ময় দত্তর সহযোগিতায় এই পূজা পরিচালিত হচ্ছে। আলোকসজ্জার দায়িত্ব পরিবারের সদস্যরাই নিয়ে থাকেন। মৃণাল কান্তি দত্তর ভাষায় দত্ত বাড়ির দুর্গা পূজার কিছু বিশেষত্ব আছে। বৈষ্ণব মতেই দত্ত বাড়িতে পূজিত ...