পোস্টগুলি

ছড়া লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

ছড়া

শীতের ছানা সৌ মে ন্দ্র মু খো পা ধ্যা য় সকাল সকাল দল পাকিয়ে জমিয়ে এলো জাঁক করে, জানলা দিয়ে জুজুর মতন ভোরেরবেলা সাঁট করে। চাদরটাকে যতই টানি শীত মানে না ভাই রে ভাই, তাই না দেখে হিমেল ছানা নাচতে থাকে তাইরে নাই। কেমন মজা, খুব তো কদিন গাইছিলি তুই ঠান্ডা নাই, বলবি নাকি নগ্ন গায়ে ভোরের মাঠে খেলতে যাই? কী আর বলি, কম্বলটার দু-ভাঁজ খুলে জড়াই গায়, পা ঢাকতে মাথা বেরোয় সবটা কেমন গুটিয়ে যায়। শীত ছানারা দুলতে থাকে গাইতে থাকে হিমেল গান, শিশির মেখে নাইতে নামে  ডোবার জলে ভোরের স্নান । শীত নেমেছে শীতলপুরে তু হি ন  কু মা র  চ ন্দ পদ্মপাতায় জল টলমল  বিন্নীধানের খই, আকাশ থেকে পরীর রানী ধার দিয়েছে মই। ভীড়মি খেলেন চাঁদের বুড়ি  লক্ষ হীরের মালায়, চরকাটাকে লুকিয়ে রাখেন  ভীনগ্রহীদের জ্বালায়। শীত নেমেছে শীতলপুরে  নতুন চালের গন্ধে, আসছে ফিরে জ্যোৎস্না নিয়ে  হারিয়ে যাওয়া ছন্দে। কুয়াশাতে সকাল ঢাকা  নতুন র‍্যাপার গায়, বাঁশের পাতায় সূর্য শিখায়  রৌদ্র খেলে যায়।  নবান্নতে  মাস কেটে যায়  বিন্নীধানের খই, এলো কখন নবান্ন মাস  দেখতে পেলাম কই? মানবতা অ রু ণ  দা শ  মানবতা আজ উড়ু ইচ্ছা  দাদুর মুখের বুঝি কিচ্ছা।  অজ্ঞানের অন্তরীণ...

ছড়া

ছেলে না মেয়ে স্ব প ন কু মা র  পা হা ড়ী মিনি স্কার্টে টপ চাপিয়ে চ্যাংড়া সে এক ছা খোঁপার সাজে হাত বুলিয়ে হাসছে হা- হা-হা! নাড়তে থাকে লম্বা দাড়ি পুরুষ্টু গোঁফ মার-কাটারি খুনখুনে বুড়ি লাঠি ঠুকে কয়—ছেলে না মেয়ে গা?   কাঠবিড়ালি সু শা ন্ত  ন ন্দী কাঠবিড়ালি আয়না ছুটে একটু আমার কাছে, জানিস আমার সবুজ ঘেরা বাগান বাড়ি আছে। ওই বাগানে ছুটবি রোজ খেলবি খুকুর সাথে, হুটোপুটি, লুটোপুটি হাত রেখে ওর হাতে। গাছগাছালি, পাখপাখালি থাকবে তোদের পাশে, খেলার সাথী হয়ে তোরা হাঁটবি ঘাসে ঘাসে। তিড়িং বিড়িং লাফিয়ে যখন উঠিস গাছে গাছে, এমনি সব ইচ্ছে আমার মনের ভেতর নাচে। একগুচ্ছ ছড়া ক ল্পো ত্ত ম                 (১) মস্ত বড়ো রাজা তবুও তারা মেয়ে হলেই খাওয়ায় বাদাম ভাজা। বাদাম খেয়েই লোক থেকে যায় সাড়ে তিন চার মাস, রাজ দরবার ছাড়ে তারা উঠিয়ে নাভিশ্বাস। রাজ্য জুড়ে বাদামের টান রাজার কি আর থাকে সম্মান? মন্ত্রী বলে, প্রজাদেরকে দিতেই হবে সাজা  প্রমাণ করো আজকে তুমি মস্ত বড়ো রাজা। প্রজারা এত খাবেই কেন হিসেব বহির্ভূত, আমন্ত্রণেও খেতে হবে আমার মনঃপূত।                (২) খুকু গেল ধরতে পাখি পেল পাখির ডিম, ডিম ফুটে এক বা...

ছড়া

খোকার প্রশ্ন তু হি ন কু মা র চ ন্দ ভোর বেলাতে বাবার কাছে বলছে ডেকে বিকি ট্রামের কেন মাথায় বাবা এত্ত বড় টিকি! কেনই বাবা নদীর জলে ঢেউগুলি খুব কম কেনই বাবা লুচির সাথে মানায় আলুর দম! বাবা বলেন বকর বকর একটুখানি থামা, বল দিকিনি কেবা ছিলেন শাজাহানের মামা! বলতে পারিস আরব দেশে খেজুর কেন ফলে বলতো কেন আকাশ থেকে চাঁদ নামেনা জলে! অবাক হয়ে বাবার দিকে তাকিয়ে থাকে খোকা আমি কি আর ওসব জানি অতই আমি বোকা, তুমি আমায় শিখিয়ে দিলে শিখবো আমি তবে নইলে আমার বিদ্যে বুদ্ধি কেমন করে হবে? বাবা তুমি বলতে পারো টাক কেন হয় মাথায় বলতে পারো হাজার ফুটো কেন দাদুর ছাতায়! কেনই বাবা নালার পাশে ক্ষুধায় মানুষ কাঁদে বলতে পারো বৃষ্টি বাদল হয়না কেন চাঁদে? জটিলতর প্রশ্নগুলো শিখলো কোথায় খোকা বুদ্ধি যে তার ভর্তি মাথায় কে বলেছে বোকা! খোকার প্রশ্ন মাথায় ঘোরে বুদ্ধিতে যায় চেনা বুদ্ধি যে তার ভর্তি মাথায় জন্ম থেকেই কেনা। বুঝবে কেমন মজা তু হি ন  কু মা র  চ ন্দ  পড়ার ঘরে মোবাইল নিয়ে মোবাইল ঘাঁটে ছেলে, সহজ কথায় মায়ের কাছে চাইলে ওটাও মেলে। অফিস থেকে ফিরলে বাবা সেকি পড়ার ঘটা! কেউ জানেনা গোপন কথা শুধুই জানে পটা। বাবা ভাবেন বেশ হয়েছে পড়ায় ভীষণ ...

ছড়া

বসন্ত বেলায় শ ক্তি প দ প ণ্ডি ত এসেছে ফাগুন রঙের আগুন পলাশ শিমুল গাছে, বড় শোভাময় নব কিশলয় শাখে শাখে ভরে আছে। আসে মৌমাছি করে নাচানাচি ফাগুনের সারাবেলা, ফুলে ফুলে তার মধু ভান্ডার বসায় হট্টমেলা। কোকিলের সুর মিষ্টি মধুর কুহু কুহু রবে ডাকে, পলাশের বনে ওড়ে আনমনে ফুলের আবীর মাখে। শিহরণ জাগে রাগে অনুরাগে হলুদ পাতারা ঝরে, বসন্ত কাল উথাল পাথাল পুলকিত অন্তরে। চল মিলেমিশে থাকি ম ধু মি তা  রা য়  লীনা বনের মাঝে সোনালী রোদ হঠাৎ গেল দেখা, সিংহমশাই মাঠের মধ্যে বসেছিলেন একা। সোনা রোদে গাছের পাতা করছিলো চক চক, শালিক চড়াই সবাই মিলে করছিলো বক বক। দৌড়ে এসে জেব্রা বলে নতুন জামা চাই, সাদা কালো ছাড়া জামা কোথায় গেলে পাই? ঘাড় দুলিয়ে টিয়া বলে পরবি সবুজ জামা? ছোট্ট হাতি বলে আমার আনবে জামা মামা। ডোরা কাটা জামায় বাঘের লাগে না আর ভালো, ভাল্লুকের মতন যে তার লাগবে জামা কালো। বন মুরগিটা এসে বলে  মুকুট চাই মাথার, এমনি মুকুট পাবে তুমি দুবাই কিম্বা কাতার। দীঘল চোখে  কাজল পরে  উট এসেছে ধীরে, শিয়াল ভায়া সবার কথা শুনছে ফিরে ফিরে। তাড়াতাড়ি পা চালিয়ে আসছে ঘোড়া দেখি, অবাক হয়ে বলছে রাজা, "বলছো সবাই একি!!" মানুষ ...

ছড়া

টইটই... শ ঙ্খ শু ভ্র পা ত্র টইটই টুকটুকে মাথায় কলপ, আমার নয় বাপু করছি হলফ৷ টইটই টগবগে ঘোড়াটির প্রাণ, তাই দেখে হাসছে ফুলের বাগান৷ টইটই  টিয়াঝাঁক কই উড়ে যায়? মন বলে, সুখ ওই বটের ছায়ায়৷ টইটই টিকটিকি তাল পড়ে 'ঢপ'... গরম গরম খাস ফুলুরির চপ? টইটই টুনটুনি  ছড়া উৎসব, পরিচালনায়— প্রিয় বিপ্লব৷ বড়দিনের মজা প্র দী প  কু মা র  সা ম ন্ত বড়দিনের ছুটিতে চলো যাই উটিতে       কাটাই কিছুটা সময় পাহাড়ের মিষ্টি শোভা কি দারুণ মনোলোভা        হোক জীবন সঞ্চয়। নদীতটে পিকনিক মিঠে রোদ ঝিকমিক        নেচে ওঠে তনুমন পরিযায়ী পাখি সব  করে যায় কলরব         সবাই কতো আপন। জমে ওঠে চিড়িয়াখানা বইমেলায় দেয় হানা         হাসি-গান উল্লাসে গীর্জা মঠ সেজে ওঠে যীশুর মহিমা ফোটে          পবিত্র সুর বাতাসে। পুজোর নামে শং ক র  দে ব না থ পুজোর নামে ডাইনে-বামে হচ্ছে এখন কী যে! কর্ণফাটা শব্দে বাজে বুক-কাঁপানো ডিজে। সঙ্গে তারই রঙ্গে মেতে উদ্দাম নাচ চলে, সুরায় সুরায় হৃদয় জুড়ায়, শরীরখানা টলে। এই সময়ে নেই পুজো সেই প্রাণের পরশমাখা, ভালবাসার আলোর বাসায়  ভক্তিনত থাকা। ভক্তিগীতি এখন স্মৃতি, পুজোয় বাজে না সে, পপগানে তাল জপ করে সব হা...