অণুগল্প
অণুগল্প সমগ্র বিষয় তাৎপর্য প্রতিবিম্বিত করাই অনুগল্পের উদ্দেশ্য ও শিল্পরূপের প্রেরণা। অণুগল্প হচ্ছে ছোটগল্পের নবজাতক শিশু। তবে, অণু বৈশিষ্ট্য ধারণ করতে গিয়ে গল্পের রূপ রস সৌন্দর্যকে লুপ্ত করলে চলবে না। পাঠকের পাঠ তৃপ্তিদায়ক হতে হবে। শব্দ ও স্বাদের ব্যবহার শিল্পের রূপ বহনকারী হতে হবে। সুপ্ত কলা -কৌশল সামান্য কিছু শব্দের মাধ্যমে নিপুণ গাঁথুনি সৃষ্টি করবে। এক কথায় বলি... স্বল্পতে সমুদ্রতল। ( সম্পূর্ণ ব্যক্তিগত অভিমত ) - গীতশ্রী সিনহা। দুটি সম্পর্ক নিয়ে অণুগল্প (১) ঝড় গী ত শ্রী সি ন হা হৃৎস্পন্দনের ঝংকার তুলে আকাশ তখন উগ্র মূর্তি। বিদ্যুতের ঝলকানি তে টুপুর দৌড়ে এসে আশ্রয় নেয় বাবার বুকে। রূপকবাবু অলীক কল্পনার সুখে টেনে নেন টুপুর-কে। সম্বিত ফেরে নিশ্চিন্তে ঘুমন্ত মুখের দিকে চেয়ে। টুপুরের জীবনটা ছিল পেন্সিলে আঁকা একটি ছবি - হঠাৎ করে রাবারের স্পর্শে মুছে যায় সব কিছু... সদ্য সন্তানহারা পিতা ভাবেন, আজ হয়তো-বা টুপুরের বাবা বেঁচে থাকলে এইভাবেই মেয়েকে আশ্রয় দিতেন। স্বর্গীয় শান্তির ঘ্রাণ জড়িয়ে প্রতিধ্বনিত হতে থাকে... স্বপ্নের ভিতর স্বপ্ন ... যেন শিশির ঝরা নরম পালক... (২) সিঁড়ি বাঃ দারুণ ! ...